বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লবণের চাহিদা ১ লাখ টন, মজুদ সাড়ে ৬ লাখ

আকাশবার্তা ডেস্ক :

পেঁয়াজের পর চালের দাম বাড়ার মধ্যে রাজধানীসহ সারাদেশে লবণ নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। লবণের দাম বৃদ্ধি পাচ্ছে বলে সোমবার সন্ধ্যার পর সিলেট, হবিগঞ্জ, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, নেত্রকোনা জেলায় গুজব ছড়ায় এবং তাতে লবণ কেনার হিড়িক শুরু হওয়ায় দাম যায় বেড়ে। এরপর পর্যায়ক্রমে সারাদেশে এই গুজব ছড়িয়ে পড়ে।

সোমবার (১৮ নভেম্বর) সিলেট শহরে যখন টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে ঠিক তখনই বিভিন্ন উপজেলার বাজারে ‘লবণ’ নিয়ে চলে তেলেসমাতি। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিলেটে লবণের দাম বৃদ্ধি পেয়েছে প্রচার করলে মুহুর্তের মধ্যে ভিড় জমে যায় বিভিন্ন দোকানে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে লবণ ক্রয় করতে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। চাহিদা অনুযায়ি কেউ দুই কেজি, কেউ পাঁচ কেজি লবণ ক্রয় করছিলেন। সকালে রাজধানীর কাজীপাড়া, আগারগাঁও, তেজগাঁও ও বেগুনবাড়ি, মহাখালী এলাকার বাজার ও মুদি দোকানেও লবণ ক্রয় করতে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়।

তবে সে গুজবে কাউকে কান না দেয়ার পরামর্শ দিয়ে সরকার বলেছে, দেশের চাহিদার ছয় গুণ বেশি লবণ মজুদ রয়েছে। লবণের মজুদের কোনো সঙ্কট নেই জানিয়ে শিল্প মন্ত্রণালয় বলছে, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো ধরণের ঘাটতি বা সঙ্কট হওয়ার প্রশ্নই ওঠে না।

মজুদ লবণের মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন রয়েছে।

এছাড়া সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মওসুম শুরু হয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকটের গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১