সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে আইনগত সহায়তা কর্মসূচির অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের সরকারি খরচে সেবাদান করা হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে জেলা, উপজেলা, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা মাঠপর্যায়ে কাজ করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মসূচির অগ্রগতি বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও এসব কমিটির বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। তাছাড়া আইনগত সহায়তা প্রদান কর্মসূচি অগ্রগতি বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা হয়। উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ মসজিদ-মন্দির ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে লিগ্যাল এইড বিষয়ক লিফলেট বিতরণের প্রত্যয় ব্যক্ত করেন।

এরআগে মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে লিগ্যাল এইড ও আইন সহায়তায় ডিজিটালাইজেশন বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী।

এইড কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার আবু নাছেরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী এসএম মহিউদ্দিন মহিন, এইড কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার শামীম আজাদ শুভসহ আরো অনেকে। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930