বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খেলা দেখতে কলকাতায় প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রি টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তিনি কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে সকাল সকাল ১০টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২১৩৫ ভিভিআইডি ফ্লাইটে রওনা হন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ঘণ্টা বাজিয়ে গোলাপী বলের এ টেস্টের শুভ সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সরকারি সফর হচ্ছে।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিবির নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রথম দিনের প্রথম সেশনের খেলা দেখার পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই দেশে ফিরে আসবেন তিনি।

টেস্টে শুক্রবার প্রথম গোলাপি বলে খেলতে নামছে বাংলাদেশ দল; দুপুর দেড়টায় শুরু হবে পাঁচ দিনের এই ঐতিহাসিক ম্যাচ। এই সফরে দুই টেস্টের প্রথমটিতে ইতোমধ্যে হেরে গেছে টাইগাররা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১