বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বাসের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

আকাশবার্তা ডেস্ক :

মুন্সীগঞ্জের শ্রীনগরে বরযাত্রীর মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক পরিবারের ৫ জনসহ ১০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার ষোলঘর এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৮১৯৪) একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৫-৫৫৬৬) মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনী তাবাসসুম (৬) ও অপর ভাগনী রেনু (১২) একই পরিবারের সদস্য। অন্যারা হলেন- মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), যাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫)। অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেওয়ার পথে এম্বুল্যান্সে মারা যান।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জন দুর্ঘটনাস্থলে, দুই জন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গুরুতর আহত আছেন আরও দুইজন। এছাড়া আরও কয়েকজন আহত রয়েছেন।

তিনি আরও জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে মাইক্রোবাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। মাইক্রোবাসের সবাই ছিল বরযাত্রী।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ বলেন, মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের উপরে গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই আত্মীয়-স্বজন ছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, আট জনের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আর দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

তারা সবাই বিয়ের অনুষ্ঠানে ঢাকার কামরাঙ্গীরচরে যাচ্ছিলেন বলে জানা গেছে। বরের নাম রুবেল বেপারী। তিনি পেছনের গাড়িতে ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১