আকাশবার্তা ডেস্ক :
বিয়ে হবে আর ফটোশুট হবে না? তাই কি হয়? বর্তমান প্রযুক্তির যুগে সব দম্পতিই বিয়েতে ফটোশ্যুট করে থাকেন এটা সবার জানা। আর এর জন্য নতুন নতুন আইডিয়াও ভেবে বের করেন সকলে। কিন্তু এই দম্পতি যে নতুন উপায় বের করেছে তা দেখে রীতিমতো হতবাক সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ কী করছেন এই নবদম্পতি?
যশ ও আনিশা নামে এক দক্ষিণী দম্পতি পোস্ট ওয়েডিংফটোশুট করেছেন একেবারে কাদামাখা মাঠে। আর তাঁদের ফটোশুট থমকে গেছেন নেট দুনিয়ার মানুষেরা। দম্পতির নতুন আইডিয়ায় ফটোশুট খানিকটা যেন কুস্তির মত খেলার প্রস্তুতি। এমনটাই জানাচ্ছেন নেটিজেনরা। বিয়ের পর নব দম্পতি রীতিমতো প্ল্যানিং করে কাদা মাখা মাঠে ফটোশুট করিয়েছেন। ক্যামেরার সামনে কাদা মাখা মাঠে নেমে পড়েছেন তাঁরা। মাঠের মধ্যে দুইজনে কাদা মেখে মাখামাখি।
ফটোগুলি প্রাথমিক ভাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। ছবির ফটোগ্রাফার তার তোলা ছবিগুলি ফেসবুকে দিতেই অবাক হয়ে যায় সব নেটিজেনরা। এরপরেই তা ভাইরাল হয়ে যায় টুইটারে। সেখানে রীতিমতো ভাইরাল হয়ে যায় এই যশ ও আনিশার এই ছবি। কেউ তাঁদের নিয়ে ট্রোল করেন। আবার কেউ তাঁদের জায়গা পছন্দ বা ফটো দেখে রীতিমতো মজা করা শুরু করেন।