বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

একজন বৃদ্ধার হাত-পায়ে ৩২টি আঙ্গুল!

এক্সক্লুসিভ ডেস্ক :

একজন মানুষের হাতে ও পায়ের ২০ আঙ্গুল থাকে এটা সবার জানা। কিন্তু কখনো কি শুনেছেন মানুষের হাত-পায়ের ৩২ আঙ্গুল থাকতে? অবিশ্বাস্য হলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের ওড়িষার গঞ্জাম জেলায়।

চিকিৎসাশাস্ত্রে একে বলে পলিড্যাকটিলি। অতি দারিদ্র্যে, অর্থাভাবে এর চিকিৎসা করিয়ে উঠতে পারেননি ৬৩ বছরের এ বৃদ্ধা। তার জেরে গ্রামবাসীদের চোখে তিনি ডাইনি!

গ্রামবাসীদের নিত্য গঞ্জনা শুনতে শুনতে নিজের জীবনের ওপর বীতশ্রদ্ধ নায়ক কুমারীর।

আক্ষেপ করে তিনি জানান, তার জন্মের জন্য তো তিনি দায়ী নন! আজন্ম তিনি এ রকমই, অস্বাভাবিক। প্রকৃতির খেয়ালে এবং অর্থাভাবে তিনি নিজের বিকৃত শরীর স্বাভাবিক করতে কোনো ব্যবস্থাও নিতে পারেননি। তার জন্য তাকে এভাবে ডাইনি অপবাদ শুনতে হবে!

তিনি আরো জানিয়েছেন, নিজেকে সবার চোখের আড়ালে রাখতে তাই বেশির ভাগ সময় গৃহবন্দি হয়ে থাকেন তিনি।

সূত্র : এনডিটিভি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০