সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিএনপির ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনের গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। মামলা নং ৩২।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়াধাওয়ি হয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে বেশ কয়েকটি গাড়ি। দুপুর ১টার পর হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছোট ছোট দল এসে সম্মিলিতভাবে হাইকোর্টের দিকে এগোতে থাকে। তারা হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা অংশ নেন।

আদালতের মূল ফটকের সামনের রাস্তায় প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930