রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
সিলেটে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গৃহিণীদের মানববন্ধনের সময় তোলা।

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় গৃহিণীরা

আকাশবার্তা ডেস্ক :

দেশে পেঁয়াজের দাম এখন আকাশছোঁয়া। দিন যত যাচ্ছে পেঁয়াজের মূল্য তত পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের তরফ থেকে দাম কমার কথা শোনা গেলেও বাস্তবতা ভিন্ন।

এমন বাস্তবতায় আজ সিলেটের গৃহিণীরা প্রতিবাদ জানাতে রাস্তায় বের হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করেন।

এ সময় আরটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদের সচেতন হওয়া উচিত। তারা আরও বলেন, পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে দেশে পেঁয়াজের যে সিন্ডিকেট রয়েছে, সেটি ভেঙে যাবে।

মানববন্ধন থেকে গৃহিণীরা অসাধু মজুদদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০