শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রতাপগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি যুদ্ধ : ৩৬০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১১৪৭ জন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে এবারের ভর্তি যুদ্ধে ৩৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১১৪৭ জন। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ পরীক্ষা শুরু হয়। এসময় বাইরে অভিভাবকদের উৎকন্ঠা থাকলেও ভেতরে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শিশু শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।

৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীদের ছবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, এবার ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা দুই দফায় নেয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবারের পরীক্ষায় যারা অংশ নিতে পারবে না, তারা শনিবারের পরীক্ষায় অংশ নিতে পারবে। তিনি বলেন, আমাদের আসন সংখ্যা ৩৬০ জনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ১১৪৭ জন। দুদিনই পৃথক প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীদের ছবি।

শনিবারের পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন করে রাতে অনলাইনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান প্রধান শিক্ষক। এছাড়া আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০