সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

ব্যান্ড দলের বাদ্যের তালে তালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেককাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রদক্ষিন করে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছসহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সদস্যবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দসহ অন্যান্যরা।

আলোচনা সভায় নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জাতীয়পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী ও নিসচা’র সদস্য সামছুল আলম বিত্ত, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এ সময় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930