শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘ওরা আয়নায় চেহারা দেখে না’

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এখন অনেক নির্বাচন নিয়ে কথা বলে। নির্বাচনের ভালো-মন্দ খুঁটে দেখে। ওরা আয়নায় চেহারা দেখে না। জিয়াউর রহমানের ‘হ্যাঁ-না’ ভোটের ‘না’ বাক্স তো কোনোদিন খুঁজেই পায়নি, সব ‘হ্যাঁ’ বাক্স। সেখানে সবাই ‘হ্যাঁ’ই দিয়ে গেছে।

তারপর তার রাষ্ট্রপতি নির্বাচন। ১২০ ভাগ না ১৩০ ভাগের উপর ভোট পড়ে গিয়েছিল। তারপর সেটা কমানোর চেষ্টা। এরপর আবার জাতীয় সংসদ নির্বাচন। দল একটা বানালো, তারাই টু থার্ড মেজরিটি পেয়ে গেল। আওয়ামী লীগের মাত্র ৩৯টা সিট।

একটা পার্টি বানালো মানে একটা বাচ্চা জন্ম নিল। হাঁটতেও শিখলো না, চলতেও শিখলো না। ওমনি টু থার্ড মেজরিটি পেয়ে গেল। আর আওয়ামী লীগ সেই ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত দল, তারা সিট পায় না!

জলবায়ু সম্মেলন উপলক্ষে তিন দিনের সফরে স্পেনে পৌঁছে রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন ও সাধারণ সম্পাদক মো. রিজভী আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপি-জামায়াত সরকারের সময়ে ‘লুটপাটের রাজত্ব’ তৈরি হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানিলন্ডারিং, দুর্নীতি, অস্ত্র চোরাকারবারি ১০ ট্রাক অস্ত্র তো ধরা পরলো। একটা ধরা পড়েছে। এরকম যে কতবার অস্ত্র চোরাকারবারি- তারা আমাদের বাংলাদেশকে ব্যবহার করেছে, তার তো হিসাব নেই। গোটা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মনে রাখতে হবে অবৈধ টাকায় বিরিয়ানি খাওয়া সম্মানের নয়। সৎ পথে কামাই করা টাকায় লবণ-ভাত খাওয়া অনেক সম্মানের, যা জাতির পিতা শিখিয়েছেন। আমাদের সেইভাবে প্রজন্মকে শিখিয়ে যেতে হবে।’

ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করতো, আমরা যেন কি হয়ে গেছি। মানে, মুই কি হনুরে ভাব। এই মানসিকতা যেন না থাকে। সমাজের এই সমস্ত অসুস্থতা আমাদের দূর করতে হবে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, অনেকে জানতে চান বাংলাদেশের উন্নয়নের ম্যাজিকটা কি। আমি বলি ম্যাজিকটা কিছু না। দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমার বাবার কাছ থেকে শিখেছি, দেশের কল্যাণে কাজ করা। আমি দেশের জনগণের জন্য কাজ করে যাই।

এর আগে স্পেনের স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মাদ্রিদের টরেজন বিমানবন্দর অবতরণ করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায় নিয়ে যাওয়া হয়। স্পেন সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে অবস্থান করবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি কপ-২৫’র ওয়ার্কিং সেশনে যোগ দেবেন এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

তিনি ‘জাতীয় পরিকল্পনা, ২০২০ সালের মধ্যে উচ্চাভিলাস বৃদ্ধি’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা এবং ফটোসেশনে অংশগ্রহণ করবেন। শেখ হাসিনা আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ এবং অপরাহ্নে পুনরায় ওয়ার্কিং সেশনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী পরে সরকার এবং নাগরিক সমাজের মিলিত কর্মকান্ড সম্প্রসারণ শীর্ষক একটি সংলাপেও অংশগ্রহণ করবেন। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানচেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দেশের পথে রওয়ানা হবেন। ঢাকার স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১