বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘জনগণকে জিম্মি করে ব্যবসা করলে সহ্য করবো না’

আকাশবার্তা ডেস্ক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ব্যবসায়ীদের সতর্ক করে বলেছেন, ব্যবসায়ীদের আমরা সুযোগ দেবো। তারা লাভবান হোক এটা আমরা চাই, কিন্তু জনগণকে জিম্মি করে ব্যবসা করলে সেটি সহ্য করবো না।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ অবহিতকরণ বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আপনারা ব্যবসা করেন, ব্যবসা থেকে মুনাফা অর্জন করেন। কিন্তু সেটি জনগণকে জিম্মি করে নয়। সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। পৃথিবীর উন্নত বিশ্বে এ ধরনের সিন্ডিকেট নেই।

শিল্পমন্ত্রী বলেন, আমাদের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্পের পরেই এর অবস্থান। বর্তমানে সারাবিশ্বে ২২০ বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। অথচ বাংলাদেশ এ খাতে মাত্র এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে থাকে।

চামড়া খাতের বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের চামড়া শিল্প শতকরা ৬০ ভাগ মূল্য সংযোজন সম্ভব। তাই সরকার ২০২১ সালের মধ্যে চামড়া শিল্প খাতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১