নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিনে লক্ষ্মীপুরে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের তমিজ মার্কেটেস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল নোমানসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।