বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এ ঘটনা বাড়াবাড়ি, নজিরবিহীন : প্রধান বিচারপতি

আইন আদালত ডেস্ক :

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা নজিরবিহীন হট্টগোল করেছেন। এ ঘটনা বাড়াবাড়ি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিকে কেন্দ্র করে হট্টগোল হওয়ার ঘটনায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের শক্তি দেখান?

তখন বিএনপি’র আইনজীবীরা বলেন, ‘মাইলর্ড আমরা তো আপনার কাছেই আসব’।

এদিন সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি নিয়ে নজিরবিহীন হট্টগোল হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

দুইপক্ষের হট্টগোলের মধ্যে সাত মিনিট চুপচাপ বসে ছিলেন-প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি।

এসময় খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বৃহস্পতিবারের (৫ ডিসেম্বর) মধ্যেই শুনানি করতে চাইলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উচ্চবাচ্য শুরু হয়।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ, আগে তার জামিন দেন, প্রয়োজনে শুনানি পরে হোক।

এদিকে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) খালেদার জামিন শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন,জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে খালেদার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল না করা নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের হৈচৈয়ের ফলে আদালত অবমাননা হয়েছে। তারা নজিরবিহীন হট্টগোল করেছেন।

তিনি বলেন, তারা আদালত অবমাননা করেছেন। আপিল বিভাগের ভেতরে, আদালতের এজলাজ কক্ষে নজিরবিহীন হট্টগোল করেছেন। আর ভবিষ্যতে যদি এরকম করেন তাহলে আদালতে মামলা পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১