সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কমলনগরে আ.লীগের ৮ ইউনিয়নের সম্মেলন স্থগিত

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন স্থগিত করে। সম্মেলন স্থগিত হওয়া ইউনিয়নগুলে হলো- সাহেবেরহাট, লরেন্স, মার্টিন, ফলকন, পাটোয়ারির হাট, হাজিরহাট, চরকাদিরা ও তোরাবগঞ্জ। এরআগে ৬ ডিসেম্বর কালকিনি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সূত্রে জানা গেছে, ইউনিয়নের কাউন্সিলরদের তালিকায় অনিয়মের একাধিক অভিযোগ উঠায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামীলীগ।

তবে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বলছেন তালিকা প্রস্তুত না হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাহেবেরহাট ইউনিয়নের কাউন্সিলরদের তালিকায় অনিয়ম ও একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয় নিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

অপরদিকে ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফলকন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হাজী হারুনুর রশিদ কাউন্সিলরদের তালিকায় অনিয়মের অভিযোগ এনে লিখিত আবেদন করেন। একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য রেদওয়ান হোসেন রিপন কাউন্সিলরদের তালিকায় রাজাকারের ছেলের নাম থাকায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদকের নিকট লিখিত অভিযোগ করেন।

পাটারিরহাট ইউনিয়নের সভাপতি প্রার্থী সরওয়ার হোসেন সর্দার তার ইউনিয়নে আওয়ামীলীগের কাউন্সিলদের তালিকা যথাযথভাবে হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বলেন, জেলা আওয়ামীলীগের নির্দেশে ৮টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলরদের তালিকা প্রস্তুত না হওয়ায় এক সপ্তাহের জন্য সম্মেলন স্থগিত করা হয়।

জানা যায়, গত ২ ডিসেম্বর কমলনগর উপজেলা দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নে সম্মেলনের তারিখ ঘোষণা করেন। নির্ধারিত সময়ে চরকালকিনি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলেও বাকী ৮টি ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930