সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘হু আর ইউ?’ তাপসকে দুদক চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বেসিক ব্যাংক দুর্নীতি ইস্যুতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দুদকের চার্জশিটভুক্ত করা হবে কিনা এই বিষয়ে কথা বলার এখতিয়ার ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেই।

রোববার (৮ ডিসেম্বর) ‘করাপশন এগেইনস্ট রিপোর্টার্স’ এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, আবদুল হাই বাচ্চুর নাম যোগ করবো কি করবো না, এ বিষয়ে বলার আপনি কে? হু আর ইউ? এ সময় তিনি প্রশ্ন করা সাংবাদিককে বলেন, কথাটি আপনাকে বলিনি, যে আগে জানতে চেয়েছিলেন তাকে উদ্দেশ্য করে বলা।

ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কি উনি করেছেন? তদন্ত করছে কমিশন। কমিশন যেখানে তদন্ত করছে সেখানে কথা বলাই উচিত না।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।

দুদক চেয়ারম্যান বলেন আরও বলেন, ব্যাংকটির লুটপাটের টাকা মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চলে গেছে। সেখানে মিউচ্যুয়াল লিগ্যাল এসিসট্যান্স (এমএলএ) পাঠানো হয়েছে। সেই প্রতিবেদন আসলে তদন্ত কার্যক্রম শেষ হয়ে আসবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যারিস্টার ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে কথা বলার সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে কেন আসামি করে মামলা করা হচ্ছে না, এ ব্যাপারে দুদক কী করছে- এমন প্রশ্ন তোলেন। এই ব্যর্থতার দায় স্বীকার করে দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতেও বলেন তাপস।‌

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930