বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পেঁয়াজের দামে চমকে যাবেন যে কেউই!

আন্তর্জাতিক ডেস্ক :

এবার লাগামহীন ভারতের পেঁয়াজের বাজার। এরই মধ্যে দেশটির বেঙ্গালুরুতে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। শনিবার দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানিয়েছে, চলতি মাসে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম। হয়ত আগামী মাসে এর দাম আবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এদিকে বেঙ্গালুরুর পাশপাশি ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদার আমতলা, কলকাতায় রাজডাঙা বাজারেও পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা এর কাছাকাছি।

পেঁয়াজের চড়া দামে উদ্বিগ্ন ক্রেতারা। এতে বিভিন্ন ধরনের সবজি কিনতে হিমশিম খাচ্ছে বলেও জানা গেছে বিভিন্ন সূত্রে।

ভারতের সংবাদ মাধ্যম বলছে, অতিবৃষ্টির কারণে কৃষকেরা এবার ঠিকমত পেয়াজ উৎপাদন করতে পারেনি।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত বছরের এ সময়ের তুলনায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে ৪২৩ শতাংশ।

ঢাকায় এখন প্রতি কেজি দেশি পুরনো পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২০০ থেকে ২২০, মিসরীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ ও চীনা পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশে পেঁয়াজের সংকটের শুরু সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ভারত ১৩ সেপ্টেম্বর প্রথম পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য ৮৫০ ডলার নির্ধারণ করে দেয়। এরপরের ধাক্কা আসে ২৯ সেপ্টেম্বর, ভারত রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। এ ধাক্কায় ৫০ টাকার পেঁয়াজ ৩০০ টাকা ছাড়ায়, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১