সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশ

আইন আদালত ডেস্ক :

আসছে বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’ ব্যবহারের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর)বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচাপরপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিক এই নির্দেশ দেন।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে আইনজীবী বশির আহমেদ রিট দায়ের করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। রিটের পক্ষে আইনজীবী ছিলেন বশির আহমেদ।

আদেশে আদালত বলেছে, প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করতে হবে। এ-সংক্রান্ত রিটের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছে আদালত।

আদালত বলেন, ‘জয় বাংলা’ স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। এর ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

২০১৭ সালের ৪ ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় শ্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে হলা হয়।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

উল্লেখ্য, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ‘জয় বাংলা’ ছিল বাঙালির রাজনৈতিক স্লোগান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ প্রধান রণধ্বনিতে রূপান্তরিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930