সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘দূষিত রক্তের কারোই ঠাঁই নেই আ. লীগে’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগে দূষিত রক্তের কারোরই ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দলে নতুন করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইনরিটির সরকার বলে যে উক্তি দিয়েছেন তা আসলেই হাস্যকর। ২০০১ সালে বিএনপি মাইনরিটিদের উপর যে অত্যচার করেছে তা একাত্তরের বর্বরতার সঙ্গে তুলনীয়।

ওবায়দুল কাদের বলেন, একমাত্র শেখ হাসিনার সরকারই মাইনরিটি বান্ধব সরকার। আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টিতে রূপান্তরিত করতে শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে সফল করতে হবে।

হবিগঞ্জের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি এডভোকেট আবু জাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930