মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সুজন-চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক :

সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজনের লক্ষ্মীপুর জেলা সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।

সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, কর্মপরিকল্পনাসহ বিশদ আলোচনায় শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক আলী হোসেনকে সভাপতি ও সমীর কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়াও এ্যাড. শিল্পী রানী পালকে সিনিয়র সহ-সভাপতি, মেজবাহ উর রহমানকে সহ-সভাপতি, সামছুল আলম বিত্ত ও গণেশ চন্দ্র কুরীকে সহ-সাধারণ সম্পাদক, নাছির আহমেদকে সাংগঠনিক সম্পাদক, তানভীর আহমেদ রিমনকে কোষাধ্যক্ষ, ইমরান হোসেনকে প্রচার সম্পাদক এবং মো. বাবুল হোসেন, মুজাহিদুল ইসলাম আসিফ, মুনসুর আহম্মেদ, ইমরান হোসেন, শাহাদাত হোসেন শাওন ও শুভ্র জিৎ’তে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণা করেন, সুজন- লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদুর রহমান খান ভুট্টু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১