বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

প্রথম পর্যায়ে সারাদেশের ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, এটি আমাদের প্রস্তুত করা কোনো তালিকা নয়। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেকর্ড অনুসারে যাদের তথ্য-উপাত্ত পাওয়া গেছে আমরা সেগুলো প্রকাশ করছি। পর্যায়ক্রমে আরও তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম রাজাকারদের তালিকা প্রকাশ করবো। দালিলিল প্রমাণের মাধ্যমে তাদের নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেগুলো উদ্ধার করতে পেরেছি সেই তালিকাটি আমরা প্রাথমিকভাবে প্রকাশ করতে পেরেছি। মহান জাতীয় সংসদে দেওয়া সেই প্রতিশ্রুতির আলোকে আমরা প্রথম পর্যায়ের তালিকা প্রণয়ন করেছি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ১৯৭১ সালে ১৯টি জেলা ছিল। ওই জেলার রেকর্ডরুমে যে সমস্ত দালিলিল প্রমাণ আছে সেগুলো দিয়ে সহায়তা করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছি। দুঃখজনক হলে আমরা আশানুরূপ সাড়া পাইনি। যেহেতু এটি ৪৮ বছরের পুরনো রেকর্ড, সেগুলো পেতে সময় লাগবে। তাই তাদের সময় দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করি।

আজকে সংবাদ সম্মেলনের পর আবার জেলা প্রশাসকদের কাছে অনুরোধ জানানো হবে। তাদের এক দেড় মাস সময় দেওয়া প্রয়োজন বলে মনে করি।

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, একাত্তর সালে যে সব গেজেট হয়েছিল, আমরা সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। ১৯৭১ সালের সমস্ত গেজেট তারা ঠিকমতো দিতে পারেনি। ১৯৭১ সালে একটি নির্বাচন হয়েছিল। ইয়াহিয়া খান সমস্ত আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন করেছিল। ওই সময়ে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিল আমরা সেই তালিকা নির্বাচন কমিশনে চেয়েছি। তারা এখনও সরবরাহ করতে পারেনি। সেই নির্বাচনে যারা এমপি হয়েছিল আমরা তাদের তালিকাও প্রকাশ করবো। সেগুলো আমরা বের করার অপেক্ষায় আছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১