সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে বিজয় দিবসে আ.লীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাসেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহপ্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম ও কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, ফখরুল আলম পারভেজ, গাজী কামরুল, আব্দুর রহমান, সাইফুল ইসলাম বাচ্চু, মাহফুজ খান তন্ময়, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আলোচনা শেষে ঢাকা থেকে আগত ব্যাড সঙ্গীত দলের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930