বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

৯৯৯-এ কল : অবশেষে রক্ষা পেল স্ত্রী!

আকাশবার্তা ডেস্ক :

হিজলা উপজেলার চরপত্তনী ভাংগা গ্রামের অসহায় গৃহবধূ সাথী বেগম (২৮)। সম্প্রতি ৯৯৯ নাম্বারে কল দিলে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন তিনি। তার ফোনে পুলিশ যৌতুকলোভী স্বামী মোঃ সুজন মিয়াকে এরই মধ্যে আটক করেছে।

এদিকে স্বামীকে আটকের পর মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় নির্যাতিতা স্ত্রী সাথী বেগম জানান, বিয়ের পর তার স্বামী সুজনকে ব্যবসার জন্য দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। কয়েক বছর পর সে বিদেশে যাওয়ার জন্য আরও তিন লাখ টাকা যৌতুক দাবি করে। এজন্য তাকে প্রায়ই শারিরিক নির্যাতন করে স্বামী। একপর্যায়ে নির্যাতনের হাত থেকে রেহাই পেতে তার (সাথী) পরিবার আবার সুজনকে তিন লাখ টাকা পরিশোধ করে। ওই টাকা দিয়ে সুজন ওমান গিয়ে তার (সাথী) খোঁজখবর রাখা বন্ধ করে দেয়।

সাথী বেগম আরও জানান, সম্প্রতি তার স্বামী সুজন খালিহাতে দেশে ফিরে আসে। এরপর আবার তার (সাথী) বাবার বাড়ি থেকে দুই লাখ যৌতুক আনার জন্য শারিরিক নির্যাতন শুরু করে। এ ঘটনার জেরধরে সোমবার দুপুরে নির্যাতনের একপর্যায়ে তার (সাথী) সকল কাপড় পুড়ে ফেলে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে হুমকি ও নির্যাতনের বিষয়টি সাথী বেগম ৯৯৯ নাম্বারে কল করে অবগত করেন।

হিজলা থানার এএসআই আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ নাম্বার থেকে কল করে বিষয়টি আমাদের জানানোর পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে একটি ধারালো দা-সহ মোঃ সুজনকে আটক করেছি। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে সুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১