বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মাকে কুপ্রস্তাব, বিরোধিতা করায় শিশুর গায়ে আগুন

আকাশবার্তা ডেস্ক :

মাকে দেওয়া কুপ্রস্তাবের বিরোধিতা করায় এক শিশুর গায়ে আগুন দিয়েছে রিকশাচালক। রাজধানীর মতিঝিলের ওই পথশিশুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় রিকশাচালককে খুঁজছে পুলিশ।

সেলিম নামের ১১ বছর বয়সী শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মতিঝিল এলাকার একজন ভিক্ষুক শিশুটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মতিঝিল থানা পুলিশ বলছে, সেলিম ফকিরাপুল এলাকায় ফুটপাতে থাকে, এক নারীকে সে মা বলে ডাকে।

চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি পুলিশকে জানিয়েছে, গত সোমবার বিকালে এক রিকশাচালক তার সেই মাকে ‘কু-প্রস্তাব’ দেয়, তার প্রতিবাদ করলে ছেলেটির সাথে রিকশাচালকের তর্কাতর্কিও হয়। পরে ছেলেটি কমলাপুর এলাকায় গেলে সেখানে তাকে পেয়ে ওই রিকশাচালক তার গায়ের শার্টে আগুন লাগিয়ে দেয়।

মতিঝিল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটি যে নারীকে মা বলে ডাকত, তার সঙ্গেও পুলিশের কথা হয়েছে। তিনিও এক রিকশাচালকের সঙ্গে সেলিমের ঝগড়ার কথা বলেছেন। সেই রিকশাচালকের চেহারার বর্ণনাও দিয়েছেন ওই নারী। রিকশাচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

ওই নারীও ফুটপাতে থাকেন জানিয়ে মতিঝিল থানার এসআই জালাল বলেন, তার কথা কিছুটা অসংলগ্ন, মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। বাড়ি বলেছে চট্টগ্রামে। সেলিমের নিজের বাবা-মা নেই বলেও সে পুলিশকে জানিয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটি বর্তমানে বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি রয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলছেন, তার শরীরের ২৭ শতাংশই পুড়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১