শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি
জয়া আহসান।

জয়ার বয়স ৪৭ নাকি ৩৭?

বিনোদন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার বয়স নিয়ে কম জল ঘোলা হয়নি। শোবিজে তার বয়স জানার জন্য অনেক সময় আলোচনা হয়েছে। এই যে গেলো বছর অনেক সংবাদমাধ্যম তার বয়স ৪৬ বলে খবর প্রচার করেছিল।

ওই একই সময় অনেকেই ৪৪ বলেও দাবি তুলেছিল। তবে এবার ভারতীয় গণমাধ্যমে নিজের বয়সের সত্যতা জানালেন জয়া আহসান। ভারতীয় সংবাদমাধ্যমে জয়া জানিয়েছেন, তার বয়স ৩৭ বছরের একদিনও বেশি নয়। এছাড়া উইকিপিডিয়ায় তাকে নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে অনেককিছুই ভুল।

জয়া আহসান বলেন, ভুল তথ্য প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সবার উদ্দেশ্যে অনুরোধ করছি। বিশেষ করে আমার কাজ যারা পছন্দ করেন, দায়িত্বশীল যেসব সাংবাদিক আমাকে নিয়ে দুই কলম লেখার মতো যোগ্য মনে করেন, তারা ভবিষ্যতে বিষয়টি সংবেদনশীলভাবে দেখবেন বলেই আশা করছি। প্রকৃত সত্য হলো, ৪৬ বছর আগে আমার বাবা-মা’র বিয়ে তো দূরের কথা, দেখাও হয়নি।

জয়া আরও উল্লেখ করেন, শুধু বয়স ভুলের তথ্যই নয়, বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয়েছে, আমার আরো দুই বোন ও এক ভাই রয়েছে (প্রকৃত তথ্য আমরা দুই বোন ও এক ভাই)। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় না, আমার বাড়ি গোপালগঞ্জ। সেখানে আমার বাবার নামও লেখা হয় আলী আহসান সিডনী কিন্তু আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ এস মাসউদ।

বর্তমানে কলকাতার বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। জয়া আহসানের নতুন একটি সিনেমা ‘রবিবার’ আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাবে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০