সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মিস ওয়ার্ল্ডের সেই লাবনীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি!

আকাশবার্তা ডেস্ক :

গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে ও নানা অভিযোগ থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ৩২ নেতাকর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা গেছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় ২১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে আর বাকি ১১ জন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

অব্যাহতি পাওয়া ২১ জনের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক বহুল আলোচিত-সমালোচিত নেত্রী আফরিন লাবণী।

জানা গেছে, চলতি বছরের ১৩ মে প্রকাশিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদ না পাওয়া না পাওয়ায় সোস্যাল মিডিয়ায় শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ঝারেন লাবণী। তার স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের হট্টগোলও হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র তিন নেতাসহ ৮ জন আহত হন।

ওই ঘটনার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আফরিন লাবণী। এর পর তাকে সংস্কৃতিবিষয়ক উপসম্পাদকের পদ দেয়া হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় পারফর্ম করা লাবণীকে।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উল্টাপাল্টা উত্তর দিয়ে ভাইরাল হয়েছিল আফরিন লাবনী। চূড়ান্ত পর্বে বিচারক সাদিয়া ইবনাজ ইমি লাবণীকে প্রশ্ন করেন- ‘তোমাকে যদি তিনটা উইশ করতে বলা হয় সে উইশগুলো কী হবে? এবং কাকে উইশ করতে চাও?’

বিচারকের উত্তরে লাবণী বলেছিলেন- ‘বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন ও পাহার-পর্বতকে আমি উইশ করতে চাই।’ লাবণীর এমন উত্তরে সোস্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লাবণী জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে পড়ছেন। তিনি অনেক দিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার তিন দিন পর ১৬ মে গণমাধ্যমে হঠাৎ করেই খবর আসে, ছাত্রলীগের পদ পাওয়া আলোচিত এই সুন্দরী আফরিন লাবণী নাকি একাধিক স্বামীর ঘর করেছেন!

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশপত্রে এই ৩২ জনকে অব্যাহতি দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930