সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘আমি জানি মৌমাছির চাকে হাত দিয়েছি’

আকাশবার্তা ডেস্ক :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমি জানি মৌমাছির চাকে আমি হাত দিয়েছি। রাজাকার, আলবদর, আল শামসের তালিকা প্রকাশ করেছি। সংগত কারণেই একটা বিশেষ শ্রেণি ক্ষিপ্ত হয়ে গেছে।’

বুধবার (১৮ ডিসেম্বর) মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি বলছে ষড়যন্ত্র করে তাদের নাম লেখা হয়েছে। এসব তাদের মুখস্থ কথা। কোন কিছু হলেই তারা ষড়যন্ত্রের কথা বলে।

তিনি বলেন, তালিকা মাত্র শুরু হয়েছে। তবে ভুল বশত কিছু স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার নাম এই তালিকায় চলে আসায় দুঃখ প্রকাশ করেন তিনি। যাচাই বাছাই করে এসব নাম প্রত্যাহার করে নেওয়া হবে। তবে রাজাকারদের নাম ঠিকই থাকবে।

পরবর্তীতে আরো সতর্ক হয়ে পর্যাপ্ত যাচাই বাছাই করে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জের পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিমসহ সংশ্লিষ্ট অনেকেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930