মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আ.লীগের সম্মেলনে আমন্ত্রণ পাননি সাংবাদিকরা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হচ্ছে শুক্রবার। চলবে শনিবার পর্যন্ত। তবে সম্মেলন উপলক্ষে এবার এখনো আমন্ত্রণপত্র পাননি সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন নিউজপোর্টালের অফিসে আমন্ত্রণপত্র পৌঁছায়নি।

জানা গেছে এ নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে সাংবাদিক সম্পাদকদের মধ্যে।

অতীতে দেশের ঐতিহ্যবাহী দলটির সম্মেলনে অংশ নিতে জ্যেষ্ঠ সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হতো। তবে সাংবাদিকরা আমন্ত্রণ না পেলেও সাংবাদিক সংগঠনের নেতারা আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ বিটে কর্মরত সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা আমন্ত্রণপত্র পাননি। এমনকি পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকরাও আমন্ত্রণপত্র পাননি।

এ প্রসঙ্গে সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১