সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কাদেরের জন্য কোরআন পড়ে দোয়া করেছেন শেখ রেহানা

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য কোরআন পড়ে দোয়া করেছেন শেখ রেহানা। শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে এ অনুভূতির কথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে পাশে পেয়েছি। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় সিদ্ধান্ত গ্রহণ ছিল খুবই জরুরি। তিনি ভারত থেকে দ্রুততায় দেবী শেঠির মতো বিশিষ্ট চিকিৎসককে যদি ডেকে না আনতেন তাহলে কী হতো আমি জানি না। সে স্মৃতি আজ বার বার মনে পড়ছে।

কাদের আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিন বছর আমি দায়িত্ব পালন করেছি। আমি বলব আমি নিজে নই। আমাদের একটা শক্তি ছিল। টিম ওয়ার্ক ছিল। দেড়শ উপজেলা পর্যায়ে সম্মেলনগুলো শেষ করেছি, ২৯টি জেলা সম্মেলন সমাপ্ত করেছি।

আওয়ামী লীগের এই সম্মেলনের শৃঙ্খলা সারা জাতি স্মরণ করছে ও শেখ হাসিনার নেতৃত্বে দলটি সুসংহত সংগঠনে পরিণত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব উপহার দেয়া হবে আজ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে রানিংমেট হিসেব কে হচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং কারা আসছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে; এখন সেই অপেক্ষার অবসানের পালা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930