সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আ.লীগের নেতা নির্বাচনের অধিবেশন শুরু

আকাশবার্তা ডেস্ক :

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে আগামী তিন বছর দলটি কারা নেতৃত্ব দেবেন সেই নেতাদের বাছাই করা হবে।

এর আগে গতকাল জমকালো আয়োজনে দুই দিনব্যাপী এ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে রয়েছেন।

সারাদেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এই অধিবেশনে উপস্থিত হয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

এই অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। এরপর দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে। এসব কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া।

দলের জ্যেষ্ঠ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন। পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হলে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব পাবে আওয়ামী লীগ।

এরপর রীতি অনুযায়ী কাউন্সিল অধিবেশনেই প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি। আজই কেন্দ্রীয় কমিটির অধিকাংশ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সভাপতি পদটি নিশ্চিত হওয়ায় দলের ভেতরে-বাইরে আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে সাধারণ সম্পাদক পদ নিয়ে। কাউন্সিল অধিবেশনে দ্বিতীয় মেয়াদে আবারো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের আসছেন। তিনি সবুজ সংকেত পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলের মধ্যে একপক্ষ চায়, ওবায়দুল কাদেরই থাকুক, আর অন্যপক্ষ চায়, যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক থেকে নতুন কেউ দায়িত্ব পাক। তবে শেষ মুহূর্তে কাউন্সিলরদের মনোভাব প্রাধান্য দিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি বেছে নেবেন সাধারণ সম্পাদক।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উত্তর-দক্ষিণমুখী করে সাজানো মূল মঞ্চে নৌকার আদলে করা মূল মঞ্চে প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতারা বসেন। পদ্মার বুকে ৪০টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা স্বপ্নের পদ্মা সেতু নির্দশন রাখা হয় মঞ্চে।

পদ্মা সেতুর নিচে বিশাল জলরাশিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। একটি ছোট জাহাজও ভাসছে। একপাশে চর ও কাশবন দেখা যাবে। বিশালাকার পাল তোলা নৌকাও ভাসছে নিজের গতিতে। নৌকাটির মাঝে বড় করে লেখা— ২১তম জাতীয় সম্মেলন ২০১৯।

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।
আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিলেন প্রায় ৩০০ জন।

পরে প্রতিনিধিদের সমর্থনে ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।

সর্বশেষ ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অষ্টমবারের মতো শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930