সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

কেবিনে ফারাবি, ভালো আছেন ভিপি!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় গুরুতর আহত চারজন আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, ভিপি নুরসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় ঢামেক হাসপাতালে ভর্তি চারজনই এখন আগের চাইতে ভালো আছেন। ফারাবিকে লাইফ সাপোর্ট থেকে কেবিনে শিফট করা হয়েছে।

তিনি আরও বলেন, নুরের অবস্থা একেবারেই শঙ্কামুক্ত। বাকি দুজনও ভালো আছেন। কিছুক্ষণ পরে হার্টের চিকিৎসকরা তাদের আবারও দেখে যাবেন। এরপরই তাদের ভর্তি থাকা বা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডাকসু ভবনে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ তার সংগঠনের অন্তত ৩২ জন আহত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930