শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাবেক এমপি আউয়ালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতির অভিযোগের পর প্রমাণ পাওয়ায় সরকারদলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত করে এর সত্যতা পাওয়ায় স্ত্রীসহ তার দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে দুদক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার মুখার্জী এ তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুর-১ আসনের সাবেক এই সাংসদের বিরুদ্ধে ভুয়া মালিক সাজিয়ে সরকারি জমি দখল করে ভবন তৈরিসহ তিনটি মামলার অনুমোদন দেয় দুদক। একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আউয়ালের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যহারের মাধ্যমে কাল্পনিক ও ভুয়া ছয় ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে একটি বড় রকমের দুর্নীতি করার পাওয়া পাওয়া যায়।

ওই ভুয়া ছয় ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে তাদের নামে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ১৩ শতাংশ সরকারি খাস জমি নিজের দখলে নেন। পরে সেখানে তিনি তিনতলা বাড়ি বানিয়ে পল্লী বিদ্যুৎকে ভাড়া দেন।

জালিয়াতির এ ঘটনার অনুসন্ধানের পর স্থানীয় এসি ল্যান্ড দুদক কর্মকর্তাকে বলেছেন, তিনি ওই ছয় ব্যক্তির অস্তিত্ব খুঁজে পাননি।

অনুসন্ধানে বেরিয়ে আসে, ছয় ব্যক্তির অস্তিত্ব না থাকলেও সাবেক এমপি আউয়ালের স্ত্রী লায়লা পরভীনের নামে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ পাওয়ার পর দুদক অনুসন্ধান শেষ করে মামলার সুপারিশ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১