বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে তৃতীয় টার্মিনালের কাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নতুন টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রকল্পটি বাস্তবায়নে ২১ হাজার ৩শ’ কোটি টাকা ব্যয় হবে। এটি হবে ৩২টি ফুটবল মাঠের সমান!

সাধারণত একটি ফুুুুটবল মাঠের আয়তন হয়ে থাকে ৭ হাজার ১৪০ বর্গমিটার।

তৃতীয় টার্মিনালে হবে ৭০০ মিটার লম্বা ও ২০০ মিটার চওড়া। এর কাজ শেষ হতে লাগবে চার বছর।

বহির্ভাগ থেকে নতুন টার্মিনাল দেখতে পদ্মফুলের মতো লাগবে। মূল ভবনের কলাম, সিলিংসহ বিভিন্ন স্থানেও পদ্মফুলের নকশা থাকবে।

তিনতলা ভবনটির নকশা করেছেন রোহানী বাহারীন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি।

পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশা করার অভিজ্ঞতা আছে তার।

বর্তমানে শাহজালাল বিমানবন্দর বছরে ৮০ লাখ যাত্রী ধারণে সক্ষম।

আশা করা হচ্ছে, নতুন টার্মিনাল চালু হলে বছরে মোট ২ কোটি যাত্রী এর মাধ্যমে যাতায়াত করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১