শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

যৌন কর্মীদের মালিক আলিয়া!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বেশ কিছু ছবিতে অভিনয় করে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন তিনি। আলিয়া তো এমনিতেই বলিউডের নামকরা পরিচালক মহেশ ভাটের মেয়ে। তবে সেই পরিচয়ে না এগিয়ে অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন নায়িকা।

এদিকে প্রথম ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিয়মিত হন আলিয়া ভাট। সে বছর বক্স অফিসে সাফল্যও পান তিনি। এরপর ‘টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগী’, ‘হাইওয়ে’র মত ছবি করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

তবে এবার আলিয়ার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে এমন একটি ছবি, যেটি করার আগেই আলোচনায় আসলেন তিনি। সামনে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন তিনি।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামাথিপুরা অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী নেতা গাঙ্গুবাই।

আর আলিয়াকে দেখা যাবে এই গাঙ্গুবাঈ কাথেওয়ালির চরিত্রে। যেখানে যৌন কর্মীদের মালিকের ভূমিকায় দেখা যাবে তাকে। আর এই চরিত্রের প্রয়োজনে আলাদা করে কাথিয়াওয়াড়ি ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

আলিয়া ভাট ট্যুইট করে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। সেই খবর শেয়ার করলেন স্বয়ং আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘দেখুন এবছর স্যান্টা আমাকে কী দিলেন!’ 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০