সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জেএসসিতে সেরা সাফল্যের ৩টি বিদ্যালয়

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জেএসসিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করে জেলার সেরাসাফল্য অর্জন করেছে ৩টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে- সদর উপজেলার লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেএসসি ফলাফল ঘোষণা হলে এই ৩টি বিদ্যালয় জেলার কাঙ্খিত জিপিএ-৫ অর্জনসহ কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবারের জেএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৪৪ পরীক্ষার্থী সবাই পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন, এ গ্রেড ১৪২, এ-৩৩, বি গ্রেড ১৮, সি গ্রেড ৯ জনসহ শতভাগ পাস। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন জিপিএ-৫, ১৪৭ জন এ, ৯৫ জন এ-, ৫৮ জন বি গ্রেড ও ১৮ জন সি গ্রেডসহ ৩৫১ পরীক্ষার্থী সবাই পাস করেছে। এছাড়া রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ১৮৫ জন পরীক্ষার্থী সবাই পাস করে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন, ৬২ জন এ গ্রেড, ৩৯ জন এ-, ৩৭ জন বি গ্রেড, ২৪ জন সি গ্রেডে পাস করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930