সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পুলিশ ভেরিফিকশনের তথ্য মিলবে এসএমএসে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে এখন থেকে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের তথ্য এসএমএস-ই পাওয়া যাবে। আবেদনকারীদের সুবিধার্থে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মিট দ্য প্রেসে তথ্যটি জানান, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

এসময় জানানো হয়, পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেকেই আবেদন করেন। দ্রুত সময়ে তা সম্পন্ন হলেও আবেদনকারী তা জানতে পারেন না। এতে অনেকেই মনে করেন তার পুলিশ ক্লিয়ারেন্স কিংবা ভেরিফিকেশন করতে বিলম্ব হচ্ছে।

তাই এখন থেকে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন হলে বিশেষ শাখা থেকে আবেদনকারীকে এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের এসএমএস সিস্টেম চালু করা হয়েছে বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930