বিনোদন ডেস্ক :
নায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ে হলেও আজও ‘সত্যিকারের’ প্রেমের দেখা পাননি এ নায়িকা।
এর আগেও বহুবার তার নামের পাশে জড়িয়েছে অনেকের নাম। তবুও দেখা পাননি রিয়েল প্রেমের।
এদিকে গত বছরের শেষের দিকে মাহি-অপুর মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও দুজনই নিজেদের সুখী দম্পতি দাবি করেন। বিয়ের পর দুজনকে ফেসবুকে নিয়মিত দেখা গেলেও বছরখানেক ধরে তাদের যুগল ছবি দেখা যাচ্ছে না। এমনকি সদ্য থার্টিফার্স্ট নাইটেও স্বামী অপু নয়, অন্তর্জালে বন্ধুদের নিয়ে ছবি প্রকাশ করেছেন মাহি।

তবে কয়েকদিন আগে আরেক চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন বলেও গুঞ্জন উঠেছে মাহিকে নিয়ে। তবে বিষয়টি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন মাহি ও জায়েদ।
এদিকে ২০২০ সালের নতুন ভোরে আক্ষেপের স্ট্যাটাস দিয়ে শুরু করলেন মাহিয়া মাহি। ভোর ৫টার দিকে ফেসবুকে স্ট্যাটাসে অনুরাগীদের জানান, আজও প্রকৃত প্রেমের দেখা পাননি তিনি। সেখানে তিনি লিখেছেন, ১৯৯৩-২০১৯ পর্যন্ত আমার প্রথম realisation আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা/ সত্যিকারের ভালোবাসা আসেনি।