বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে ভারতে

আকাশবার্তা ডেস্ক :

পাসপোর্ট ছাড়া ৪৮ কিংবা ৭২ ঘণ্টার জন্য ভারত গমন করা যাবে- এমন পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী এমন অনেক গ্রাম আছে, যেখানকার মানুষের একটা ঘর বাংলাদেশের ভেতর, অন্য ঘর ভারতে। নানা রকম উৎসবে এক পরিবার অন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায়। সদ্য শেষ হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা পাসপোর্ট ছাড়া শুধু লিখিত রেখে ৪৮ বা ৭২ ঘণ্টার জন্য সীমান্তবর্তী গ্রামের মানুষদের চলাচল করার অনুমোদন দিতে পারি’।

এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিজিবি মহাপরিচালক জানান, বিদায়ী বছরে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা হাজারখানেক নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি প্রধানের দাবি, ফেরত আসা সবাই বাংলাদেশি নাগরিক, যারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন; এদের ফেরত আসার সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১