আকাশবার্তা ডেস্ক :
আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকার দক্ষিণের মেয়র প্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদশালী আওয়ামী লীগের ফজলে নূর তাপস। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। নিজের ও স্ত্রীর নামে অস্থাবর মোট সম্পত্তি মূল্য ১১৮ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৩২০ টাকা। মোট স্থাবর সম্পদের পরিমাণ ২৫ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৫৪৮ টাকা।
তাপসের নামে অতীতে দু’টি মামলা থাকলেও উচ্চ আদালত থেকে অব্যাহতি পেয়েছেন এই সাবেক সাংসদ।
একনজরে শেখ ফজলে নূর তাপস : আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস আইন পেশায় নিয়োজিত। তার বাৎসরিক আয় ১১ কোটি ৯৭ লাখ ২ হাজার ৪৩৮ টাকা। হলফনামায় এই প্রার্থীর আয়ের উৎস উল্লেখ করা হয়েছে, কৃষি খাত, বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত, শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক, চাকরি।
শেখ ফজলে নূর তাপসের অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে ২৬ কোটি তিন লাখ ৩ হাজার ৫৫৭ টাকা এবং স্ত্রীর নামে ৯৭ লাখ ২০৬ টাকা রয়েছে। হলফনামায় বৈদেশিক মুদ্রার পরিমাণে নিজের নামে তিন হাজার ৭৫০ ইউ এস ডলার (তিন লাখ ১৫ হাজার টাকা), স্ত্রীর নামে ৮৭০০ ইউ এস ডলার (সাত লাখ ৩৫ হাজার টাকা) উল্লেখ করা হয়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমাণ এক কোটি ৫৩ লাখ ৭৭ হাজার ২০৭ টাকা এবং স্ত্রীর নামে দুই কোটি ৫৭ লাখ ৩১ হাজার ২৩৫ টাকা জমা রয়েছে। বন্ড এবং বিভিন্ন কোম্পানীর শেয়ার বাজারে নিজের ৪৩ কোটি ২৭ লাখ ৫৫ হাজার ৪০৪ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। এছাড়াও নিজের এবং স্ত্রীর কেনা বাস, ট্রাক, মটরগাড়ী, লঞ্চ, স্টিমার, বিমান ও মোটরসাইকেল নিজের নামে এবং স্ত্রীর নামে ৩২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৩৮ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
এছাড়াও তাপসের নামে এক কোটি টাকার স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকার রয়েছে, স্ত্রীর নামে রয়েছে ৫০ লাখ টাকার স্বর্ণালঙ্গার। শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রীর ১০ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে। এছাড়াও পরিবারের আসবাপত্রের বিবরণীতে ১৭ লাখ টাকার আসবাবপত্রের কথা উল্লেখ করা হয়েছে। নিজের ও স্ত্রীর নামে অস্থাবর মোট সম্পত্তি মূল্য ১১৮ কোটি ৭৯ লাখ ২২ হাজার ৩২০ টাকা।
শেখ ফজলে নূর তাপসের স্থাবর সম্পদ রয়েছে নিজের ও স্ত্রীর নামে ৬ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৬২০ টাকা মূল্যের ১১২ শতাংশ কৃষি জমি, নিজের নামে ৩৮ লাখ ১৯ হাজার ৫০ টাকার অকৃষি জমি এবং স্ত্রীর নামে পাঁচ কোটি ৪০ লাখ ২৪০ হাজার টাকার অকৃষি জমি। ৮ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৩১৩ টাকার দালান ও আবাসিক ভবন। স্ত্রী এবং নিজের নামে চার কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৩২৫ টাকা মূল্যের বাড়ি/এপার্টমেন্ট। মোট স্থাবর সম্পদের পরিমাণ ২৫ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৫৪৮ টাকা। কেউ টাকা পাওয়ানা না থাকলেও বাড়ি ভাড়া বাবদ অগ্রিম নেওয়া ৪ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা ভাড়াটিয়াদের কাছে দেনা রয়েছেন।
হলফনামায় কোন ধরণের ব্যাংক লোন শেখ ফজলে নূর তাপসের নামে নেই বলে উল্লেখ করা হয়। এই প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় দুটি মামলা থাকলেও হাইকোর্ট বিভাগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।