শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আবার কবে বিয়ে করবেন সুজানা?

বিনোদন ডেস্ক :

বর্তমানে পরিবারের সঙ্গে ঘুরতে দুবাই আছেন মডেল-অভিনেত্রী সুজানা। এই কারণে অনেকদিন ধরে দেশেও দেখা যায়নি তাকে। কয়েক বছর ধরে বেশিরভাগ সময় বিদেশে কাটাচ্ছেন সুজানা। এমনকি বিদেশে থাকায় অভিনয়েও নেই সুজানা। তবে কি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন?

এ প্রসঙ্গে সুজানা জানালেন, আমি অভিনয় ছেড়ে দেইনি। অভিনয় ছেড়ে দেয়ার কোনো কারণও নেই। তবে এটি সত্যি আমি দেশের বাইরে থাকি প্রায়ই। কিন্তু সেটি আমার ব্যবসার সূত্রেই থাকা হয়। আমি গত দুই বছর ব্যবসাতে খুব মনোযোগী। তাই দুবাই থাকা। কিন্তু এরমধ্যেও গত বছর একটি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছি। অভিনয় ছেড়ে দিলেতো কাজ করা হতো না।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন, নতুন বছরে ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর কাজ করার কথা হচ্ছে। এ বিষয়ে এখন বলতে চাই না। আর আগেও বলেছি, এখনো বলছি ভালো গল্প ও চরিত্র পেলে নাটক-টেলিছবিতে অভিনয় করবো।

সবশেষ সুজানার কাছে জানতে চাওয়া হয় বিয়ে প্রসঙ্গে। তিনি বলেন, জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। হুকুম যখন হবে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোনও মেয়ে জীবনেও বলবে না বিয়ে করবো না। প্রতিটি মেয়ে চায় সংসার হবে, বাচ্চা হবে। আমি যতই চাই সেটা তো আমার মর্জি মতো হবে না। অভিভাবকরা যখন বলবেন, আল্লাহর হুকুম থাকলে তখনই বিয়ে করবো।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১ আগস্ট হৃদয় খানের সাথে সুজানার বিয়ে হয়। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০