সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান পুলিশের মাঝে গুণগত পরিবর্তন এসেছে। পুলিশ মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সেজন্য পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

রোববার (০৫ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সবচেয়ে বড় কথা জনগণের যে আস্থা-বিশ্বাস অর্জন করা- এটা পুলিশ বাহিনী আজকে করেছে। ৯৯৯ এখানে ফোন করলে যেকোনও সমস্যায় পুলিশ ছুটে যায় এবং তাদের সমস্যা মুক্ত করে।

পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক যাতে সৃষ্টি হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। একদিকে যেমন জনসচেতনতা সৃষ্টি করতে হবে, অপর দিকে সড়কে নিরাপত্তা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পুলিশ বাহিনী যথেষ্ট সুশৃঙ্খল ভূমিকা রাখছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930