বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

১১ জানুয়ারি লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল গাফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আশফাকুর রহমান মামুন ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রামার মাহবুবুল হক মাসুম প্রমুখ।

এসময় বক্তারা জানান, আগামী ১১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০