শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠানকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার কৃতিত্বের কথা স্মরণ করে অতিথিদের চোখেও পানি চলে আসে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কলেজের পক্ষ থেকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

জানা গেছে, মাইন উদ্দিন পাঠান পদোন্নতি পেয়ে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আগামি ১৬ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসরে যাবেন। এ উপলক্ষে আয়েজিত বিদায় অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন ও বিভিন্ন কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০