শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আবুধাবির উদ্দেশে প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের পথে রওয়ানা হয়েছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

এদিন স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নেয়া হবে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেলে আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দি ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক কী নোট সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।

এরপর স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১১০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় রাত ১২টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর পৌছানোর কথা প্রধানমন্ত্রীর।

আবুধাবি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০