সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছিত, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি শিক্ষিকা রাশেদা আক্তার। ঘটনাটি ঘটেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্তরা হলেন- নুরুল্লাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে আব্দুল বাতেন সোহেল, মৃত ছেরাজুল হকের ছেলে মহিন উদ্দিন ও মৃত মোহাম্মদ উল্যার ছেলে আবুল হোসেন। এরমধ্যে অভিভাবক সদস্য প্রার্থী মহিন উদ্দিন পার্শ্ববর্তী নুরুল্লাপুর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (কেরানী) বলে জানা গেছে।

জানা যায়, গত ১১ জানুয়ারী শনিবার বিকেলে নুরুল্লাপুর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মহিন উদ্দিন বিদ্যালয়ের বর্তমান সভাপতি মিয়া মো. মন্তাজ দৌলতানা সোহেলের জন্য পুনরায় সভাপতি পদে ফরম সংগ্রহ করতে বিদ্যালয়ে যান। তবে সম্প্রতি সরকারের নতুন গেজেট অনুযায়ী বর্তমান সভাপতি নিজেও এবার সভাপতি থাকতে আগ্রহী নয়। অপরদিকে মহিন উদ্দিন বর্তমান সভাপতির জন্য ফরম সংগ্রহ করতে গেলে প্রধান শিক্ষিক আব্দুস সাত্তার সভাপতি সোহেলকে ফোন দিয়ে জানতে চান তার জন্য ফরম সংগ্রহ করতে কাউকে পাঠিয়েছেন কিনা?

এনিয়ে মহিন উদ্দিন এবং তার সহযোগি আব্দুল বাতেন ও আবুল হোসেনের সাথে প্রধান শিক্ষকের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষককে বাধ্য করে জোরপূর্বক ফরম নিয়ে যায় তারা। এ সময় সহকারী শিক্ষিকা রাশেদা আক্তার মোবাইল হাতে দাঁড়িয়ে থাকলে তাকে ঘটনা রেকডিং করার অভিযোগে শারীরিকভাবে লাঞ্ছিত করে গালিগালাজ করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে মোবাইল ফোনটি ফিরিয়ে দেয়া হয়। এদিকে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে অপদস্ত করায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

ভুক্তভোগি শিক্ষিকা ও অভিযোগের বাদি রাশেদা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, মহিন উদ্দিনসহ তার সহযোগিরা বিভিন্ন সময় বিদ্যালয়ে এসে নানা চুতায় শিক্ষক-শিক্ষিকাদের অপমান-অপদস্ত করেন। ভয়ে তারা কখনও এসবের প্রতিবাদ করেননি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, নুরুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930