শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার
পপি। ছবি : সংগ্রহিত

যাদের প্রেমে পড়েছিলাম সবাই ভণ্ড-চরিত্রহীন : পপি

বিনোদন ডেস্ক :

লাখো তরুণের হৃদয় বসবাস করা চিত্রনায়িকা পপির প্রেম ও বিয়ে নিয়ে দারুণ চর্চা হয়। বিভিন্ন সময়ে বিয়ের কথা বললেও শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি নায়িকার। কেন বিয়ে করেনি পপি এবং নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এবার একটি গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি। 

জীবনে কতবার প্রেমে পড়েছেন জবাবে পপি বলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে। কিন্তু আমি এক-দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি, একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী।

২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু কেন এখনও বিয়ে করছেন না প্রশ্ন করা হলে তিনি বলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করিনি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে।

পপি আরও বলেন, সত্যি কথা কী একজন ছেলে, ‘জান খেয়েছ, জান ঘুমিয়েছো’— লিখে একই এসএমএস ১১ জন মেয়েকে পাঠায় এমন ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না। সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুব মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে। যদি এমন না পাই তাহলে আরও ২০ বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮