সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাত ১২টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফরকালে প্রধানমন্ত্রী সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে (এডিএনইসি) ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক ২০২০’ এবং ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ সেরিমনিতে যোগ দেন।

ডিপি ওয়ার্ল্ডের পৃথক প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম, আমিরাত জাতীয় তেল কোম্পানী’র (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ হুমাইদ আল ফালাসি এবং দ্বুাই শাসক পরিবারের সদস্য সংযুক্ত আরব আমিরাতের শেখ আহমেদ ডালমুখ আল মকতুম এমএকে পৃথকভাবে এদিন বিকেলে প্রধানমন্ত্রীর আবাস হোটেল শাংরি-লাতে সাক্ষাৎ করেন।

একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্য্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

একইদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে (আগের সমঝোতা স্মারকের সঙ্গে সংযুক্তি) আমিরাতের জাতীয় তেল কোম্পানী (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পরে একইস্থানে প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত নয় বাংলাদেশি রাষ্ট্রদূতকে নিয়ে দূত সম্মেলনে মিলিত হন।

মঙ্গলবার বিকেলে দাহরান ভিত্তিক সৌদি আরবের জাতীয় তেল এবং প্রাকৃতিক গ্যাস কোম্পানী সৌদি আর্মাকো’র ব্যবস্থাপনা পরিচালক এবং এসিডব্লিউএ পাওয়ার’র চেয়ারম্যান এবং সৌদি আরবের ইউটিলিটি ডেভেলাপার হোটেল শাংরি-লা’র দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (হল নং ১১) জলবায়ু জনিত পদক্ষেপে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সংক্রান্ত একটি সাক্ষাৎকার পর্বেও অংশগ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930