বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ ইং ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার
ফাইল ছবি।

দিনে তাপমাত্রা বাড়বে, সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি

আকাশবার্তা ডেস্ক :

নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। জানিয়েছে, শনিবার দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সন্ধ্যা ৬ টার মধ্যে রংপুরের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকাসহ বেশিরভাগ অঞ্চলে আজ দিনের তাপমাত্রা বাড়বে। তবে রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে বিকেল থেকে মাঝারি কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০