বিনোদন ডেস্ক :
তিন তারকা হোটেল থেকে ৩ অভিনেত্রীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই তিন অভিনেত্রীর মধ্যে একজন ক্রাইম সিরিয়াল ‘সাবধান ইন্ডিয়া’-তে নিয়মিত অভিনয় করতেন। একজন মারাঠি সিনেমার পরিচিত মুখ। আরেকজন নবাগতা অভিনেত্রী রয়েছেন।
নবাগত অভিনেত্রী এরই মধ্যে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেছে।
জানা গেছে, মুম্বাইয়ের আন্ধেরি ইস্টে একটি হোটেলে অসামাজিক কার্যক্রম চলছে— বেশ কিছু দিন ধরে এমন অভিযোগ পাচ্ছিল পুলিশ। এরপর গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই হোটেলে হানা দেয় মুম্বাই পুলিশের সমাজ সেবা বিভাগের বিশেষ একটি দল। এ সময় প্রিয়া শর্মা নামে ২৯ বছর বয়সি এক নারীকেও আটক করা হয়।
আটককৃতরা জানিয়েছেন, তাদের জোর করে এই পেশায় নিয়ে এসেছেন প্রিয়া শর্মা।
মুম্বাই পুলিশের সিনিয়র পুলিশ বলছেন, এই সেক্স র্যাকেটের মূল হোতা প্রিয়া শর্মা। মুম্বাইয়ের কান্দিভালি ইস্টে তার একটি ট্রাভেল এজেন্সি রয়েছে। সেই ব্যবসার আড়ালে দেহ ব্যবসার কারবার চালাত প্রিয়া।