আকাশবার্তা ডেস্ক :
‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও সঞ্চয় অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা সঞ্চয় কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।
এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সহ-সভাপতি সেলিম রেজাসহ বিভিন্ন স্কুলের শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।